ধর্ষণচেষ্টার সময় ভাসুরের গোপনাঙ্গ কাটলেন গৃহবধূ | সারা সপ্তাহের খবর

ধর্ষণচেষ্টার সময় ভাসুরের গোপনাঙ্গ কাটলেন গৃহবধূ -এর খবর দিয়ে শুরু করছি বগুরা জেলা নিউজ আপডেট ।  আমরা প্রতিদিনের ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

বগুড়ায় পছন্দের শীর্ষে ‘নায়রা’

বগুড়ায় জমে উঠেছে ঈদের কেনাকাটা। শহরের মার্কেটগুলোতে দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়। ঈদকে কেন্দ্র করে শপিংমলগুলো আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে। জানা যায়, পোশাকের মধ্যে এবার নারীদের পছন্দের শীর্ষে রয়েছে নায়রা। এছাড়াও দেশীয় কাপড়ের পাশাপাশি ভারত কোরিয়ান পাকিস্তানের হরেক নামে বিক্রি হচ্ছে বাহারি পোশাক।

শহীদ চান্দু স্টেডিয়ামের মালামাল ফিরিয়ে দিলো বিসিবি

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ভেন্যু পুনর্বহালের পর ঢাকায় নিয়ে যাওয়া মালামাল ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (১০ এপ্রিল) সকালে তিনটি কাভার্ডভ্যান বোঝাই মালামাল বুঝে নেন স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান।

ধর্ষণচেষ্টার সময় ভাসুরের গোপনাঙ্গ কাটলেন গৃহবধূ

 

ধর্ষণচেষ্টার সময় ভাসুরের গোপনাঙ্গ কাটলেন গৃহবধূ | সারা সপ্তাহের খবর

বগুড়ার শেরপুর উপজেলায় ধর্ষণচেষ্টার সময় ভাসুর করিম প্রামাণিকের (৫০) গোপনাঙ্গ কাটার অভিযোগ উঠেছে তার ছোট ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে। রোববার (৯ এপ্রিল) সকালে উপজেলার খানপুর দহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ করিমের বিরুদ্ধে শেরপুর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। এরপর পুলিশ চিকিৎসাধীন করিমকে গ্রেফতার দেখায়।

বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওএসডি

বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। রোববার (৯ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক দুর্গা রানী সিকদার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘুষ নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন দুদক কর্মকর্তার বিরুদ্ধে

বগুড়া জেলা পুলিশের গোয়েন্দাে শাখার সাবেক উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নেমে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা সুদীপ কুমার চৌধুরী ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার বগুড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন আলমগীর হোসেনের খালাতো বোন দাবি করা বগুড়া শহরের রহমাননগর এলাকার বাসিন্দা রুমাইয়া শিরিন। সুদীপ কুমার বর্তমানে দুদক কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক।

বগুড়ায় শতকোটি টাকার বাড়ির মালিকের বিরুদ্ধে দুদকে মামলা

 

ধর্ষণচেষ্টার সময় ভাসুরের গোপনাঙ্গ কাটলেন গৃহবধূ | সারা সপ্তাহের খবর

 

বগুড়ার প্রত্যন্ত গ্রামে শতকোটি টাকা ব্যয়ে বাড়ি বানিয়ে আলোচনায় আসা সাখওয়াত হোসেনের (৬৫) বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা হয়েছে। জ্ঞাত আয়বহির্ভূত ৯ কোটি ৩২ লাখ ১৩ হাজার ৮৬১ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করার অভিযোগে এ মামলা হয়।

ধুনটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

বগুড়ার ধুনট উপজেলায় মথুরাপুর ইউনিয়নের উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয় থেকে একটি প্রজেক্টর ও একটি নলকূপ নিয়ে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

এক মাসেই বেহাল শহীদ চান্দু স্টেডিয়াম

প্রখর রোদে ফেটে চৌচির ক্রিকেট ভেন্যুর পিচ। পানির অভাবে মরে যাচ্ছে মাঠের সবুজ ঘাস। এদিক–সেদিক ছড়িয়ে–ছিটিয়ে পড়ে আছে পানির খালি বোতল, চিপসের প্যাকেট, পলিথিন, তরমুজের ছাল, চকলেটের মোড়ক। দর্শকশূন্য গ্যালারির চেয়ারের বেশ কয়েকটি সারি ফাঁকা। ভেঙে যাওয়ায় পর জেলা ক্রীড়া সংস্থার লোকজন সেগুলো গ্যালারি থেকে খুলে রেখেছেন।

২ thoughts on “ধর্ষণচেষ্টার সময় ভাসুরের গোপনাঙ্গ কাটলেন গৃহবধূ | সারা সপ্তাহের খবর”

Leave a Comment