বগুড়ায় শিবিরের বিক্ষোভ মিছিল

বগুড়ায় শিবিরের বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার বাদ জুম্মা মিছিলটি কলোনি জামিল মাদরাসার সামনে থেকে শুরু হয়ে বড়গোলা হয়ে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় মুক্ত মঞ্চে এসে শেষ হয়। এরপর সমাবেশে অনুষ্ঠিত হয়।

 

বগুড়ায় শিবিরের বিক্ষোভ মিছিল

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রিয় কার্যকরি পরিষদের অন্যতম সদস্য ও কেন্দ্রিয় গবেষনা সম্পাদক গোলাম জাকারিয়া। এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ও বগুড়া শহর শিবিরের সভাপতি রেজোয়ানুল ইসলাম, বগুড়া জেলা পূর্বের সভাপতি জোবায়ের হোসেন, জেলা পশ্চিমের সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির, শহর শাখার সেক্রেটারি হাবিবুল্লাহ, পশ্চিম জেলা সেক্রেটারি হাফেজ আল-ইমরান ও পূর্ব জেলা সেক্রেটারি শাহরিয়ার হাসান বিপ্লব।

বিক্ষোভ সমাবেশে শিবির নেতৃবৃন্দ বলেন, জুলাই অভ্যুত্থানের পর সারাদেশে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে অসংখ্য মামলা হলেও আইন-শৃংখলা বাহিনী গণহত্যাকারীদের গ্রেফতার করেনি। তারা সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করার দুঃসাহস দেখাচ্ছে। অবিলম্বে সারাদেশে গণহত্যায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি।

Leave a Comment