বগুড়ায় স্বামীর মারধরে স্ত্রী নিহত

স্বামীর মারধরে স্ত্রী নিহত – শাজাহানপুরে খরনা ইউনিয়নে স্বামী আবু জাফরের মারধরে স্ত্রী মোছা. রেক্সনা নিহত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) উপজেলার খরনা ইউনিয়নের জগন্নাথপুর নামক এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

 

বগুড়ায় স্বামীর মারধরে স্ত্রী নিহত

 

এলাকাবাসীর থেকে জানা যায়, নিহত রেক্সনাকে তার স্বামী আবু জাফর দীর্ঘদিন যাবৎ মারধর করতো। গত ২৬ নভেম্বর স্বামী আবু জাফর ব্যাপক মারধর করে। পরবর্তীতে একদিন পর শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে নিহত রেক্সনাকে ডেলটা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে তিনি মারা যায়।

নিহতের ছোট বোন মিনু আক্তার বলেন, নিহতের স্বামী আবু জাফর এর আগেও অনেকবার রেক্সনাকে মারধর করে। এবং আবু জাফর মারধরের বিষয়টি পরিবারের কাছে শিকার করেন।

শাজাহানপুর থানার তদন্ত অফিসার মো. মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এ বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি। তবে এলাকাবাসী খবর দিলে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং লাশের গায়ে মারধরের চিহ্ন পাওয়ায় আমরা নিহতের মরদেহটি পোস্ট মর্টেম করার জন্য থানায় নিয়ে যাবো। এ বিষয়ে থানায় কোনো মামলা না হলে সাকারবাদী মামলা করা হবে। এবং পরবর্তীতে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

Leave a Comment