খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৩ই এপ্রিল ২০২৩, ১:১২ এএম
অটোরিকশাচালক নিহত বগুড়ায় ট্রাকের-ধাক্কায়,বগুড়ার সারিয়াকান্দিতে ট্রাকের-ধাক্কায় সাইনুর ইসলাম (২৫) নামের এক অটোরিকশাচালক-নিহত হয়েছেন। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার জোড়গাছা- গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সাইনুর ইসলাম ওই গ্রামের শাজাহান প্রামাণিকের ছেলে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সারিয়াকান্দির কুতুবপুর থেকে দুপুর দেড়টার দিকে ইটবোঝাই ট্রাক জোড়গাছা-গ্রামে আসলে বিপরীত দিক থেকে আসা অটোভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ভ্যানচালক সাইনুর মারা যান।
তিনি আরও জানান, ট্রাকচালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য